সীমান্তে মাদকের পাশাপাশি খাদ্য ও প্রসাধনী সহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল চোরালান হচ্ছে।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সীমান্তে মাদকের পাশাপাশি খাদ্য ও প্রসাধনী সহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল চোরালান হচ্ছে।..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
সীমান্তে মাদকের পাশাপাশি খাদ্য ও প্রসাধনী সহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল চোরালান হচ্ছে।..
সীমান্তে মাদকের পাশাপাশি খাদ্য ও প্রসাধনী সহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল চোরালান হচ্ছে।..
ছবি: সংগৃহীত

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর  মোগলহাট ও ঝাউরানী সীমান্তে ০২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার ম..

 

লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর  মোগলহাট ও ঝাউরানী সীমান্তে ০২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে।

বিজিবি জানায়, সীমান্তে সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় বিভিন্ন প্রকারমালামালের আনুমানিক মূল্য ২,১৩,০২০ (দুই লক্ষ তেরো হাজার বিশ) টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

没有找到评论


News Card Generator