সদরপুরে সোলার প্যানেল স্থাপন ও সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তিকরণ… | আই নিউজ বিডি

সদরপুরে সোলার প্যানেল স্থাপন ও সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তিকরণ সভা অনুষ্ঠিত..

Kabir Hossain Hossain avatar   
Kabir Hossain Hossain
সদরপুরে সোলার প্যানেল স্থাপন ও সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তিকরণ সভা অনুষ্ঠিত..
সদরপুরে সোলার প্যানেল স্থাপন ও সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তিকরণ সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুর উপজেলায় ছাদে সোলার প্যানেল স্থাপন এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিষয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।..

রবিবার (২০সেপ্টেম্বর) বিকেল ৪ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এর সভাপতিত্বে  সদরপুর  পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

সভায় সরকারের নির্দেশনায়  ' সৌরশক্তিতে আলোকিত হোক দেশের প্রতিটি  ঘর' এই প্রতিপাদ্যে ছাদে সোলার প্যানেল স্থাপনকারী এবং সার্ভিসপ্রদানকারী প্রতিষ্ঠান,  উৎসাহী ব্যক্তি,  এবং সেবাগ্রহীতাদের অবহিতকরণ করা হয়। 

অনুষ্ঠানে সদরপুর পল্লী বিদ্যুত সাব জোনালের এজিএম মোঃ শহিদুল ইসলাম তার বক্তব্যে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুতের উৎপাদন ও  ব্যাবহারে স্থানীয় পর্যায়ে কারিগরি সহায়তা, রক্ষনাবেক্ষন ও গ্রাহক সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, টেকসই জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানীর প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছেন। এর অংশ হিসেবে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিদ্যুতের ঘাটতি পুরণে এবং বিদ্যুৎ শক্তির বিকল্প জ্বালানী শক্তি  হিসেবে বাসা বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ স্থাপন করা এখন জরুরী হয়ে পরেছে। বাসা বাড়ি, অফিস, কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌর শক্তি উৎপাদনে বিশেষ ভুমিকা রাখতে পারে। ছাদে উৎপাদিত সৌর বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে সরকারের জাতীয়  বিদ্যুৎ গ্রীডে যুক্ত করা যেতে পারে, সেখানে একজন ব্যাক্তি বা  উদ্যোক্তা  প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাবে সাড়ে ১০ টাকা। 

 অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার,সমাজসেবা অফিসার কাজী শামীম আহম্মেদ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান, সদরপুর  বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, চর বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি,  সহ  সৌর বিদ্যুতের স্থানীয় সোলার ব্যাবসায়ী,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার,সমাজসেবা অফিসার কাজী শামীম আহম্মেদ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান, সদরপুর  বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদরপুর পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো: শহীদুল ইসলাম,  সদর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, চর বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি,  সহ  সৌর বিদ্যুতের স্থানীয় সোলার ব্যাবসায়ী,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

 

 

לא נמצאו הערות


News Card Generator