সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে জমজ দুই ভাইসহ ৩ স্কুলছাত্র নিখোঁজ | আই নিউজ বিডি

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে জমজ দুই ভাইসহ ৩ স্কুলছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে।..
Eidok'ta paylaş
সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে জমজ দুই ভাইসহ ৩ স্কুলছাত্র নিখোঁজ
Fotoğraf: derleme

আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার দেড় ঘণ্টা পরও তাদের সন্ধান মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তনের নবম শ্রেণির শিক্ষার্থী এবং আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। পরে চার বন্ধু মিলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে।

প্রত্যক্ষদর্শী ও তাদের সঙ্গে থাকা আরেক বন্ধু জানায়, নদীতে নামার কিছুক্ষণ পর হঠাৎ স্রোতের টানে তারা তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা একজন কোনো রকমে পানি থেকে উঠে আসতে সক্ষম হলেও আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।

উদ্ধার তৎপরতা সম্পর্কে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিন সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজদের উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে।"

বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম বলেন, "ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। নৌ ফাঁড়ির পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।"

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, "নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে কাজ করছে। তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।"

এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Diğer নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 7 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 109 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views