কুলিয়ারচর থানার নতুন ওসি মোজাম্মেল হক এর যোগদান 

****
Eidok-এ শেয়ার
কুলিয়ারচর থানার নতুন ওসি মোজাম্মেল হক এর যোগদান 
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোজাম্মেল হক যোগদান করেছেন । 

গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে থানার দ্বায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো. মোবারক হোসেনের নিকট থেকে দায়িত্ব  বুঝে নেন তিনি।

পেশাদারিত্ব ও অভিজ্ঞতায় সমৃদ্ধ এই পুলিশ কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতে নতুন অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছেন।

মোজাম্মেল হক ২০০৭ সালে উপপরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কুলিয়ারচর থানায় যোগদানের পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানায় প্রায় তিন মাস ওসির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ডিএমপির প্রসিকিউশন বিভাগে দায়িত্বে ছিলেন।

ব্যক্তিগত জীবনে মোজাম্মেল হকের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। তিনি এক কন্যাসন্তানের পিতা এবং তাঁর স্ত্রী একজন সফল নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী।

দায়িত্ব গ্রহণের পর মোজাম্মেল হক জানান, কুলিয়ারচর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের জন্য পুলিশের সেবা সহজ করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

এদিকে, একজন অভিজ্ঞ কর্মকর্তা ওসির দায়িত্ব পাওয়ায় কুলিয়ারচর থানায় অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং পুলিশি সেবার মান আরও বাড়বে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাতক্ষীরা আদালতের আইন কর্মকর্তাদের সম্মানে কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান আইন-আদালত সাতক্ষীরা আদালতের আইন কর্মকর্তাদের সম্মানে কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান 54 ভিউ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বিচারকদের নৈতিক সাহসের ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর আইন-আদালত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বিচারকদের নৈতিক সাহসের ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর 20 ভিউ ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় আইন-আদালত ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় 142 ভিউ ১৫ বছর পর মনাফ হত্যা মামলার আসামি ফটিক গ্রেপ্তার আইন-আদালত ১৫ বছর পর মনাফ হত্যা মামলার আসামি ফটিক গ্রেপ্তার 150 ভিউ ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি আইন-আদালত ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি 137 ভিউ মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের আইন-আদালত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 65 ভিউ মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের আইন-আদালত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 75 ভিউ