সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের নতুন কমিটির পরিচিতি সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের নতুন কমিটির পরিচিতি সভা..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের নতুন কমিটির পরিচিতি সভা..
সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের নতুন কমিটির পরিচিতি সভা..
ছবি: সংগৃহীত

সভায় নবনির্বাচিত সভাপতি বটু কৃষ্ণ বসু মন্দিরের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন ধর্ম বিষয়ক সম্পাদক সুকদেব গোস্বামী।

সভাপতির বক্তব্যে বটু কৃষ্ণ বসু বলেন, কচুয়া উপজেলায় অবস্থিত সাচার জগন্নাথ মন্দির একটি ঐতিহ্যবাহী ও বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান। মন্দিরের ঐতিহ্য রক্ষা এবং এর উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম আরও সম্প্রসারণে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, সাচার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। এ ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে এবং মন্দিরের কার্যক্রম সম্প্রসারণে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী কমিটির পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন বটু কৃষ্ণ বসু, সিনিয়র সহ-সভাপতি দীপক দেবনাথ, সহ-সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক সমীর ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন কুমার সাহা, কোষাধ্যক্ষ সঞ্জয় চক্রবর্তী লিপু, সহকারী কোষাধ্যক্ষ নিতাই দাস, প্রচার সম্পাদক চয়ন দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ ঘোষ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন নাগ এবং ধর্ম বিষয়ক সম্পাদক সুকদেব গোস্বামী।

এছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন ভুষণ মজুমদার, কার্তিক ঘোষ, অশোক মল্লিক, নিতাই সাহা ভোলা, ভুবন পোদ্দার, উত্তম দাস, অপূর্ব সরকার অপু ও সম্পদ চন্দ্র পোদ্দার।

সভায় নবনির্বাচিত সভাপতি বটু কৃষ্ণ বসু মন্দিরের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator