ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ ৫৬ শতাংশ, জুন ২০২৯-এর মধ্যে কাজ… | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ ৫৬ শতাংশ, জুন ২০২৯-এর মধ্যে কাজ শেষের লক্ষ্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ প্রায় ৫৬ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি ..
Eidok-এ শেয়ার
ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ ৫৬ শতাংশ, জুন ২০২৯-এর মধ্যে কাজ শেষের লক্ষ্য
ছবি: সংগৃহীত

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। ছয় লেন প্রকল্পটি অনেক আগে নেওয়া হলেও সাড়ে চার বছর পরও এর অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।”

মন্ত্রী জানান, গত ছয় মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ফলে ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে। আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে যেসব জায়গায় বিচ্যুতি রয়েছে, সেগুলো কাটিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রকল্পের মোট ১৩টি প্যাকেজের মধ্যে পাঁচটির কাজের অগ্রগতি অসন্তোষজনক। অন্যদিকে আটটি প্যাকেজের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।

শেখ রবিউল আলম বলেন, “আমরা ২০২৯ সালের জুনের মধ্যে দরপত্র অনুযায়ী মহাসড়কটির নির্মাণকাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই।”

তিনি আরও বলেন, বর্তমানে প্রকল্পের কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও নির্মাণকাজের কারণে কিছুটা জনদুর্ভোগ তৈরি হচ্ছে। দীর্ঘ সময় প্রকল্পের কাজ তেমন এগিয়ে না যাওয়ায় এখন নির্মাণকাজ চলার সময়ে মানুষের দুর্ভোগ হচ্ছে বলে জানান তিনি।

ভূমি অধিগ্রহণকে প্রকল্পের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সমস্যা থেকে এখন উত্তরণের পথে রয়েছে প্রকল্পটি। যেসব স্থানে ভৌত কাজের অগ্রগতি সন্তোষজনক নয়, সেসব এলাকায় কাজ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andet গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andet ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andet সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views