ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে " গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে " গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত..

Jafar Iqbal avatar   
Jafar Iqbal
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে " গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত..
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে " গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
ডিওড় ইউনিয়ন, বিরামপুর উপজেলা , দিনাজপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে " গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।..

১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ প্রশিক্ষণে উক্ত ইউনিয়ন থেকে আগত ৫০ জন খামারি অংশগ্রহণ করেন। আধুনিক ও লাভজনক খামার গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণে সুষম খাদ্য ব্যবস্থাপনা, উন্নত জাতের গরুর পরিচর্যা, রোগ প্রতিরোধে টিকাদান, রেকর্ড সংরক্ষণ এবং আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন করেন মোঃ জাফর ইকবাল, এরিয়া সেলস ম্যানেজার , ব্র্যাক এআই এন্টারপ্রাইজ। এছাড়াও প্রশিক্ষণটি সফলভাবে বাস্তবায়নে (AISP) মোঃ মুশফিকুর রহমান আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল খামারিদের নিয়ে আয়োজন করা হয় একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Keine Kommentare gefunden

News Card Generator