কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী বাদশার মতবিনিময় | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী বাদশার মতবিনিময়

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী বাদশার মতবিনিময়
কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী বাদশার মতবিনিময়
ছবি: সংগৃহীত

****

কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী বাদশার মতবিনিময়

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ১ নম্বর মাত্রাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান বাদশার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব রুহুল কুদ্দুস। সঞ্চালনা করেন আল আমিন।

সভায় মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং স্থানীয় জনগণের বিভিন্ন প্রত্যাশা ও সমস্যা নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের মতামত তুলে ধরেন।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান বাদশা মন্ডল বলেন, আমি নির্বাচিত হতে পারলে মাত্রাই ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করব। ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে চাই। তাদের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় বক্তারা মাত্রাই ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে নিজেদের অবস্থান ও প্রত্যাশার কথাও জানান তারা।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator