আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম..
আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম..
ছবি: সংগৃহীত

বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়ে নিখোঁজ হয়েছে কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে অপ্রতিম। সিসিটিভি ও প্রযুক্তি সহায়তায় সন্ধানে নেমেছে পুলিশ, ছেলের চিন্তায় ব্যাকুল পরিবার।..

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ কোটবাড়ির গন্ধমতী এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি অপ্রতিম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং নিখোঁজের সময় তার পরনে একটি পাঞ্জাবি ছিল

সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানিয়ে অপ্রতিমের নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তার মা নাহিদা নাহিদ তিনি জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের ফোনটি নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম রাতে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার ছেলেরে আমি কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে ও কি বেঁচে আছে?” সন্তানকে বাঁচাতে সবার সহায়তা চেয়ে তিনি একটি যোগাযোগ নম্বরও (০১৯৭৪৮৮৮৬৬৫) শেয়ার করেছেন

ঘটনার পর অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার জানান, এখন পর্যন্ত অপ্রতিমের কোনো সন্ধান পাওয়া যায়নি এই ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে পুলিশ হারিয়ে যাওয়া আইফোনটির অবস্থান শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফোনটির অবস্থান গন্ধমতী এলাকায় দেখা গেলেও এরপর থেকে আর কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না

আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবার সূত্রে জানা গেছে, অপ্রতিমের বন্ধুরাও নিজ নিজ বাসায় রয়েছে পুলিশ ও পরিবারের সদস্যরা ওই বন্ধুদের বাসায় গিয়ে অপ্রতিমের সঙ্গে তাদের সর্বশেষ দেখা হওয়ার সময় ও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন পাশাপাশি অপ্রতিমের সন্ধান পেতে স্থানীয় বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator