জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর | আই নিউজ বিডি

ঢাকা

জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর

জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা এবং সার্ক পুনরুজ্জীবন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয় বাংলাদেশ।..
Eidok-এ শেয়ার
জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তোবগেকে বহনকারী ফ্লাইটটি দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংক্ষিপ্ত সাক্ষাতে দুই মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শেরিং তোবগেকে উষ্ণ শুভেচ্ছা জানান ১৯৭১ সালে প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের দীর্ঘদিনের অটুট বন্ধুত্বের ভূয়সী প্রশংসা করা হয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় ড. মঈন খান এবং হুমায়ুন কবির ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) বাস্তবায়নে পেশাদার এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি পাঠিয়ে বাংলাদেশের অবদান রাখার গভীর আগ্রহ প্রকাশ করেন একই সঙ্গে সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্নদ্রষ্টা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করে আঞ্চলিক কল্যাণে সার্ককে (SAARC) পুনরুজ্জীবিত করতে ভুটানের কার্যকর সমর্থন প্রত্যাশা করা হয়

সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান ও ফলপ্রসূ আলোচনা শেষে একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ভুটানের প্রধানমন্ত্রী

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 101 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views