জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তোবগেকে বহনকারী ফ্লাইটটি দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংক্ষিপ্ত সাক্ষাতে দুই মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শেরিং তোবগেকে উষ্ণ শুভেচ্ছা জানান ১৯৭১ সালে প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের দীর্ঘদিনের অটুট বন্ধুত্বের ভূয়সী প্রশংসা করা হয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় ড. মঈন খান এবং হুমায়ুন কবির ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) বাস্তবায়নে পেশাদার এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি পাঠিয়ে বাংলাদেশের অবদান রাখার গভীর আগ্রহ প্রকাশ করেন একই সঙ্গে সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্নদ্রষ্টা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করে আঞ্চলিক কল্যাণে সার্ককে (SAARC) পুনরুজ্জীবিত করতে ভুটানের কার্যকর সমর্থন প্রত্যাশা করা হয়
সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান ও ফলপ্রসূ আলোচনা শেষে একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ভুটানের প্রধানমন্ত্রী