ধামইরহাটে শিশুনির্যাতনের অভিযোগকে ‘মিথ্যা ও সাজানো’ দাবি, সুষ্ঠু… | আই নিউজ বিডি

ধামইরহাটে শিশুনির্যাতনের অভিযোগকে ‘মিথ্যা ও সাজানো’ দাবি, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে পাঁচ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে থানায় দেওয়া লিখিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো দাবি করে মানববন্ধন করেছেন অভিযুক্ত ব্যক্তি ও স্থানীয় এলাকাবাসী। অভিযোগের সুষ্ঠু তদন্তে..
Eidok-এ শেয়ার
ধামইরহাটে শিশুনির্যাতনের অভিযোগকে ‘মিথ্যা ও সাজানো’ দাবি, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার রূপনারায়ণপুর (খাটাপাড়া) গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়দের দাবি, সম্প্রতি শিশুকে নির্যাতনের অভিযোগ তুলে কয়েকজনের বিরুদ্ধে থানায় যে অভিযোগ দেওয়া হয়েছে, সেটি বাস্তব ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের অভিযোগ, পূর্ব বিরোধ ও পারিবারিক বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা কোনো অপরাধীকে আড়াল করতে চাই না। প্রকৃত অপরাধী হলে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু মিথ্যা বা সাজানো অভিযোগের ভিত্তিতে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন।’
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য-মিথ্যা যাচাই করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

উল্লেখ্য, নওগাঁর ধামইরহাটে পারিবারিক বিরোধের জেরে পাঁচ বছর বয়সী শিশু মো. মাশরাফিকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. আঃ সোবহান গত ১৬ সেপ্টেম্বর ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে একই এলাকার মোছা. মঞ্জুয়ারা বেগম, মো. মিনহাজ, এবং মো. সাইদুল ইসলাম কে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটিকে বাড়ি থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে লাঠি দিয়ে মারধর, মাটিতে ফেলে দেওয়া এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে সে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে সাক্ষী হিসেবে মোছা. তাজনুর খাতুন, স্বামী মো. মোফাক্কির রহমান এবং মোছা. শরিফা বেগম, স্বামী মো. বাবুল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

তবে মানববন্ধনকারীরা এসব অভিযোগ অস্বীকার করে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে দাবি করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মুকিত, আমজাদ হোসনে আরা, মিম্মা আক্তার, শরিফা, রানাসহ আরো অনেকে। 

এ বিষয়ে থানা সূত্রে জানা যায়, বিষয়টি তদন্তাধীন। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার פשע মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 83 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন פשע কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 42 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ פשע আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ פשע সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 91 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু פשע থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ פשע সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি פשע কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 Views