ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ | আই নিউজ বিডি

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক কিরাতুল কোরআন প্রতিযোগিতায় ১৩৩ দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জনকারী রাবেতা বিনতে রমজান এবং ধামইরহাট ও পত্নীতলা উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত কৃতি শিক্ষ..
Eidok-এ শেয়ার
ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ
ছবি: সংগৃহীত

ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এআরএম সাদাত এর সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর মো. আখতার হোসেন ও সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আবদুল্লাহ আল-মামুন।

অনুষ্ঠানে ৭৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, ক্যালকুলেটর, বই, কলম, নোটবুক ও গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সহসভাপতি মো. আবাবিল, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সাজু, মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, এড. মো. মেসবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. তানভীর আলম, সহ-কোষাধক্ষ্য রবিউল আলম, সহ-দপ্তর সম্পাদক মো. আবু সাঈদ, প্রচার সম্পাদক মো. নুর আলম, ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাহিদ সুলতান সবুজ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরান হাসো, আইন বিষয়ক সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 8 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 28 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Bezirksnachrichten সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Bezirksnachrichten সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Bezirksnachrichten উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Bezirksnachrichten ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views