আরডিএ বগুড়া পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, করলেন বৃক্ষরোপণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আরডিএ বগুড়া পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, করলেন বৃক্ষরোপণ..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
আরডিএ বগুড়া পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, করলেন বৃক্ষরোপণ..
আরডিএ বগুড়া পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, করলেন বৃক্ষরোপণ..
ছবি: সংগৃহীত

****

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মোঃ মোস্তাকুর রহমান, এফসিএমএ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি একাডেমীর গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি উদ্ভাবন ও পল্লী উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং পরে একাডেমী প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আরডিএ, বগুড়ায় পৌঁছে গভর্নর মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক ও একাডেমীর অনুষদবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময়কালে মহাপরিচালক আরডিএর গবেষণা, প্রশিক্ষণ, পল্লী উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবনসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গভর্নরকে অবহিত করেন।

সাক্ষাৎ শেষে একাডেমী প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।

গভর্নরের এ সৌজন্য সাক্ষাৎ ও বৃক্ষরোপণ কর্মসূচি আরডিএর কর্মকর্তা ও অনুষদবর্গের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে বলে জানানো হয়েছে।

نظری یافت نشد


News Card Generator