ইবি জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইবি জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা..

A R Khalid avatar   
A R Khalid
ইবি জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা..
ইবি জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা..
ছবি: সংগৃহীত

****

ইবি প্রতিনিধি,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির  নবীনবরণ ও বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ছয়টায় হল ডিবেটিং সোসাইটির কক্ষে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি শোয়াইব বিন আছাদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক শাররী শক্তি ইউশা, জিয়া হল ডিবেটিং সোসাইটি ও ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা রায়হান বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াছিন আলি ও সাধারণ সম্পাদক লাবিদ হোসেন ইফতি।

উক্ত কর্মশালায় আমন্ত্রিত অতিথিরা বলেন, 'নিজেকে আদর্শ হিসেবে ও কথা বলার দক্ষতা বৃদ্ধির জন্য বিতর্ক একটি কার্যকর উপায়। পাশাপাশি বিতর্ক শেখার বিভিন্ন কৌশল তুলে ধরেন বক্তারা।'

সংগঠনটির সভাপতি শোয়াইব বিন আছাদ বলেন,'শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি এক নতুন ও সুদূরপ্রসারী উদ্যোগের সূচনা করেছে। আমাদের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট—সারা বাংলাদেশের বিভিন্ন প্রখ্যাত ডিবেটিং সোসাইটির সেরা বিতার্কিক ও বিচারকদের  অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের বিতর্ক চর্চাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় সব বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিগুলোকে এই প্ল্যাটফর্মে যুক্ত করব এবং দেশসেরা বিতার্কিক ও বিচারকদের মাধ্যমে আমাদের উদীয়মান বিতার্কিকদের পরিপূর্ণ ভাবে গড়ে তুলবো।'

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator