কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি: দুই যুবক আটক, আড়াই ভরি স্বর্ণ উদ্ধার | আই নিউজ বিডি

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি: দুই যুবক আটক, আড়াই ভরি স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ও কানের দুলসহ আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি: দুই যুবক আটক, আড়াই ভরি স্বর্ণ উদ্ধার
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামের রাহুল হোসেন (৩০) ও মেহেদী হাসান (২৫)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে দিঘারপাড়া গ্রামের প্রবাসী পারভেজ কামালের বাড়ির জানালার রড কেটে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে আলমারি ভেঙে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। পরিবারের দাবি, চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ঘটনায় পরদিন পারভেজ কামালের স্ত্রী সীমা খাতুন কালীগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি এজাহার দায়ের করেন।

মামলা হওয়ার পর চুরির রহস্য উদঘাটন ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে স্বর্ণ বিক্রির জন্য অবস্থান করছে।

পরে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপের নেতৃত্বে পুলিশের একটি দল খাজুরা বাজারে অভিযান চালায়। এ সময় রাহুল হোসেন ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

ভুক্তভোগী সীমা খাতুন জানান, ঘটনার রাতে চোরেরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করেছিল বলে তাদের ধারণা। এতে পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে জানালার রড কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। ভোরে তার মা নামাজ পড়তে উঠে জানালা ও আলমারি ভাঙা দেখতে পান এবং তখনই চুরির বিষয়টি জানতে 

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ anders নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল anders সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 101 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় anders সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন anders শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন anders গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন anders ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন anders সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views