মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামের রাহুল হোসেন (৩০) ও মেহেদী হাসান (২৫)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে দিঘারপাড়া গ্রামের প্রবাসী পারভেজ কামালের বাড়ির জানালার রড কেটে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে আলমারি ভেঙে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। পরিবারের দাবি, চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এ ঘটনায় পরদিন পারভেজ কামালের স্ত্রী সীমা খাতুন কালীগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি এজাহার দায়ের করেন।
মামলা হওয়ার পর চুরির রহস্য উদঘাটন ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে স্বর্ণ বিক্রির জন্য অবস্থান করছে।
পরে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপের নেতৃত্বে পুলিশের একটি দল খাজুরা বাজারে অভিযান চালায়। এ সময় রাহুল হোসেন ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
ভুক্তভোগী সীমা খাতুন জানান, ঘটনার রাতে চোরেরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করেছিল বলে তাদের ধারণা। এতে পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে জানালার রড কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। ভোরে তার মা নামাজ পড়তে উঠে জানালা ও আলমারি ভাঙা দেখতে পান এবং তখনই চুরির বিষয়টি জানতে