মোঃ ইমরান মুন্সি
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়ন এবং শিশুদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল চারটায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগিতায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান।
জেলা শিশু আদালতের বিচারক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ মো. সানাউল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেন এবং পুলিশ সুপার মেরিন সুলতানা।
সভায় বক্তারা শিশু আদালতের কার্যক্রম আরও গতিশীল করা এবং শিশুদের সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।