আমতলীতে  ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

****
Поделиться в Eidok
আমতলীতে  ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
Фото: из открытых источников


  বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি ৩৫ গ্রাম গাঁজাসহ মো. সজল হাওলাদার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে আমতলী ইউনিয়নের মানিকঝুড়ি বাজার এলাকায় আমতলী-কুয়াকাটা মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সজল হাওলাদার বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল এলাকার মো. আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সজল হাওলাদারকে আটক করে তাঁর কাছ থেকে ২ কেজি ৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের ব্যাগও জব্দ করা হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি ৩৫ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

দেশজুড়ে পরিকল্পিত নাশকতা: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগ Преступление দেশজুড়ে পরিকল্পিত নাশকতা: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগ 20 Views কচুয়ায় মাদকবিরোধী অভিযানে  আটকঃ ৮ Преступление কচুয়ায় মাদকবিরোধী অভিযানে আটকঃ ৮ 70 Views টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি Преступление টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি 72 Views নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম: অভিযুক্ত যুবলীগ নেতা Преступление নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম: অভিযুক্ত যুবলীগ নেতা 72 Views দেবহাটায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার Преступление দেবহাটায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার 42 Views খুলনায় ‘চয়নিকা’ ফার্মেসিতে গুলি: আহত মালিকের ছেলে জারিফ Преступление খুলনায় ‘চয়নিকা’ ফার্মেসিতে গুলি: আহত মালিকের ছেলে জারিফ 53 Views পাখির কলকাকলে মুখর বিল এখন শিকারিদের দখলে, রাতের আঁধারে চলছে নিধন ও বেচাকেনা Преступление পাখির কলকাকলে মুখর বিল এখন শিকারিদের দখলে, রাতের আঁধারে চলছে নিধন ও বেচাকেনা 67 Views