নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেফতার | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেফতার

****
Eidok-এ শেয়ার
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেফতার
ছবি: সংগৃহীত

 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্র কুঠিরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমন ভট্র একই এলাকার দুঃখ হরণ ভট্রের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দুই বছর পর বাড়িতে এসে গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্র আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর ঢাকা থেকে অসুস্থ ৯ মাস বয়সী মেয়ে ইচ্ছেকে দেখতে তিনি নিজ বাড়িতে আসেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মিছিলে অর্থায়নের অভিযোগ

পুলিশের দাবি, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, এ অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমন ভট্রের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

ওসি আরও জানান, ইমন ভট্রের বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

নোট: মিছিলে অর্থায়ন এবং মামলাগুলো সংক্রান্ত অভিযোগগুলো পুলিশের বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া राजनीति নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 43 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের राजनीति পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন राजनीति টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা राजनीति গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল राजनीति গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর राजनीति গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় राजनीति জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 88 Views