মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন কলেজে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার। এটি তাদের নিয়মিত পরিদর্শন বলে জানা যায়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গবেষণা কর্মকর্তা মাহবুব আলম, উপপরিচালক শফিকুর রহমান ও সহকারী পরিচালক হেলাল উদ্দিন।
কর্মকর্তারা এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ, রহিমানগর কলেজ এবং ডঃ মনসুরউদ্দিন মহিলা কলেজ পরিদর্শন করেন।
এ সময় তাঁরা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন বলে জানা গেছে।
পরিদর্শন শেষে সাংবাদিকরা বিভিন্ন কলেজে পরিদর্শনকালে কোনো সমস্যা বা অনিয়ম নজরে এসেছে কি, না জানতে চাইলে পরিচালক প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার কোনো মন্তব্য করতে রাজি হননি।
খোঁজ নিয়ে জানা গেছে, ড মনসুরউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ আলোচনা উঠে এসেছে পরিদর্শনকারীর টিমের মাঝে। তবে এর সত্যতা পাওয়া যায়নি।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0