কচুয়ায় বিভিন্ন কলেজে কুমিল্লা অঞ্চলের পরিচালকের আকস্মিক পরিদর্শন | আই নিউজ বিডি

কুমিল্লা

কচুয়ায় বিভিন্ন কলেজে কুমিল্লা অঞ্চলের পরিচালকের আকস্মিক পরিদর্শন

খোঁজ নিয়ে জানা গেছে, ড মনসুরউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ আলোচনা উঠে এসেছে পরিদর্শনকারীর টিমের মাঝে। তবে এর সত্যতা পাওয়া যায়নি।..
I-share sa Eidok
কচুয়ায় বিভিন্ন কলেজে কুমিল্লা অঞ্চলের পরিচালকের আকস্মিক পরিদর্শন
Larawan: kuha mula sa arkibo

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন কলেজে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার। এটি তাদের নিয়মিত পরিদর্শন বলে জানা যায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গবেষণা কর্মকর্তা মাহবুব আলম, উপপরিচালক শফিকুর রহমান ও সহকারী পরিচালক হেলাল উদ্দিন।

 কর্মকর্তারা এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ, রহিমানগর কলেজ এবং ডঃ মনসুরউদ্দিন মহিলা কলেজ পরিদর্শন করেন। 

এ সময় তাঁরা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন বলে জানা গেছে।

পরিদর্শন শেষে সাংবাদিকরা বিভিন্ন কলেজে পরিদর্শনকালে কোনো সমস্যা বা অনিয়ম  নজরে এসেছে কি, না জানতে চাইলে পরিচালক প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার কোনো মন্তব্য করতে রাজি হননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ড মনসুরউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ আলোচনা উঠে এসেছে পরিদর্শনকারীর টিমের মাঝে। তবে এর সত্যতা পাওয়া যায়নি।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Iba pa ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Iba pa সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views