রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার সিলেটে মির্জা ফখরুল | আই নিউজ বিডি

সিলেট

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার সিলেটে মির্জা ফখরুল

****
Eidok-এ শেয়ার
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার সিলেটে মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

: রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে মোটরকেডযোগে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। সেখানে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন।

দুই মাজারে জিয়ারত

সার্কিট হাউস থেকে দুপুরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান রাষ্ট্রপতি এবং সেখানে জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে কিছু সময় বিশ্রাম নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

বিকেলে নাগরিক সংবর্ধনা

রাষ্ট্রপতির সিলেট সফরের অংশ হিসেবে বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

অনুষ্ঠান শেষে আবার সিলেট সার্কিট হাউসে ফিরে যাবেন রাষ্ট্রপতি।

সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা

একদিনের সফর শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

সফরসূচি অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে তার বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে। 

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Otro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Otro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 106 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Otro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Otro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Otro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Otro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Otro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views