বাজিতপুরে জামায়াতের কার্যালয়ে রাতে দুর্বৃত্তদের আগুন | আই নিউজ বিডি

বাজিতপুরে জামায়াতের কার্যালয়ে রাতে দুর্বৃত্তদের আগুন

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে জামায়াতের কার্যালয়ে রাতে দুর্বৃত্তদের আগুন
বাজিতপুরে জামায়াতের কার্যালয়ে রাতে দুর্বৃত্তদের আগুন
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুরে জামায়াতের কার্যালয়ে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিলচিয়া ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার হিলচিয়া ইউনিয়নের ইকরাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে কার্যালয়ের চেয়ার-টেবিল, কোরআন-হাদিসসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন জামায়াতের স্থানীয় নেতারা।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হিলচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সোহরাব হোসেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
বাজিতপুর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি নেছার উদ্দিন অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

Inga kommentarer hittades


News Card Generator