রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল, নগরজুড়ে কঠোর নিরাপত্তা | আই নিউজ বিডি

সিলেট

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল, নগরজুড়ে কঠোর নিরাপত্তা

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে আজ মঙ্গলবার সিলেট আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমনকে কেন্দ্র করে সুরমা নদীর তীরবর্তী নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর নি..
Eidok-এ শেয়ার
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল, নগরজুড়ে কঠোর নিরাপত্তা
ছবি: সংগৃহীত

 রাষ্ট্রপতি কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, আজ বেলা ১১টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দর থেকে তিনি সিলেট সার্কিট হাউজে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ ও বিশ্রাম শেষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

পরে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন রাষ্ট্রপতি। সেখানে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে রাত ৮টায় তাঁর ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট মহানগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সফরের পুরো সময়জুড়ে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে। এসএসএফ, জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নাগরিক সংবর্ধনার প্রস্তুতি সম্পন্ন

রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দিতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগর ভবনের সামনে তৈরি করা হয়েছে অনুষ্ঠানের মঞ্চ ও অতিথিদের বসার ব্যবস্থা।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, নাগরিক সংবর্ধনায় প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতিকে বরণ করতে সিটি করপোরেশন সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে। একই সঙ্গে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

注释 0

没有找到评论

相关文章

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 其他 নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 其他 সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 其他 সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 其他 শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 其他 গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 其他 ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 其他 সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views