মানসম্মত শিক্ষাই দারিদ্র্য দূর করার প্রধান উপায়: রবীন্দ্র উপাচার্য.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মানসম্মত শিক্ষাই দারিদ্র্য দূর করার প্রধান উপায়: রবীন্দ্র উপাচার্য..

Juwel Hossain avatar   
Juwel Hossain
মানসম্মত শিক্ষাই দারিদ্র্য দূর করার প্রধান উপায়: রবীন্দ্র উপাচার্য..
মানসম্মত শিক্ষাই দারিদ্র্য দূর করার প্রধান উপায়: রবীন্দ্র উপাচার্য..
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে..

মানসম্মত শিক্ষাকে দারিদ্র্য দূরীকরণের মূল হাতিয়ার হিসেবে উল্লেখ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতার বলেছেন, “পৃথিবী পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো শিক্ষা। শিক্ষার্থীদের হাতেই রয়েছে সেই শক্তি। তাই কেবল ভালো ফলাফলেই সীমাবদ্ধ না থেকে বড় স্বপ্ন দেখতে হবে এবং একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”

সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের ইতিহাসে শিক্ষার্থীদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে উপাচার্য বলেন, ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সংগ্রাম ও পরিবর্তনে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে।

বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন উপাচার্য। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে সমাজে নানা ধরনের অস্থিরতা, নৈতিক অবক্ষয় এবং সাইবার হয়রানির ঘটনা বাড়ছে।” এ বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের বাস্তবায়নে এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু কৃতী শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা।

অনুষ্ঠানের শুরুতে জিপিএ-৫ অর্জনকারী ৪৫০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে বিশেষ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা প্রদান ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Nema komentara


News Card Generator