নওগাঁ

নওগাঁর ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত

নওগাঁর ধামইরহাটে বাজার থেকে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছে।..
Compartir en Eidok
নওগাঁর ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
Foto: archivo

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার থেকে বাড়ী ফেরার পথে দূর্বৃত্তের হামলার শিকার হয় বংশিবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে ছাগল ব্যবসায়ী মো. উজ্জল হোসেন (৩০)। পরে রাস্তায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হত উজ্জলকে তারা সন্ধ্যার পর বড়থা বাজারে দেখেছিলো। এরপর রাত আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার থেকে নিজ বাড়ী যাবার পথে শিমুলতলী এলাকায় উজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান। এরপর একটি ভ্যানে করে গুরুতর  আহত অবস্থায় উজ্জলকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার থাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী শাকিলা জানায়,  উজ্জল হোসেন বিভিন্ন গ্রামে ও হাটে ছাগল ব্যবসা করতেন। তার ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে এখন তারা দিশেহারা। তবে তার শাশুড়ি নিহত উজ্জল হোসেনের মা নাসিমা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানায়, পুলিশ হাসপাতালে মৃতের লাশ পরিদর্শণ করেছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর নামে ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Noticias del distrito মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Noticias del distrito সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 40 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Noticias del distrito আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 49 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Noticias del distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 93 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 Views