সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৮ সাভারে ঢাকা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৮ সাভারে ঢাকা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৮  সাভারে ঢাকা..
সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৮  সাভারে ঢাকা..
ছবি: সংগৃহীত

আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করার অভিযোগে আটজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে প্রাথম..

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাভারের বিপিএটিসি এলাকার নবীনগরমুখী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ থেকে ১২ জনের একটি দল ব্যানার নিয়ে মহাসড়কের নবীনগরমুখী লেনে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করে। পরে মিছিলে অংশ নেওয়া অন্যদের আটকের জন্য আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ওই অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়।

মোট আটজন আটক

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টা করার সময় প্রথমে তিনজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় মোট আটজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমও আটজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিছিলের চেষ্টা চালানো কয়েকজনকে প্রথমে আটক করা হয়। পরে পুলিশের অভিযান অব্যাহত রেখে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Keine Kommentare gefunden


News Card Generator