ছাতকে ৯৯ কোটি টাকায় ৪ লেন সড়কের নির্মাণকাজ শুরু।

ছাতকে ৯৯ কোটি টাকায় ৪ লেন সড়কের নির্মাণকাজ শুরু।
Condividi su Eidok
ছাতকে ৯৯ কোটি টাকায় ৪ লেন সড়কের নির্মাণকাজ শুরু।
Foto: archivio

সুনামগঞ্জের ছাতকে ৯৯ কোটি টাকায় ৪ লেন সড়কের নির্মাণকাজ শুরু।

জুনেদ আহমদ রুনু,

ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে বহুল প্রতীক্ষিত ৪ লেন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ছাতক ট্রাফিক পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৯৯ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পে গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার আঞ্চলিক সড়কের ৯.৩ থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত অংশ ৪ লেনে উন্নীত করা হবে। ১৮ মাস মেয়াদি এই প্রকল্পে বিভাজক, ফুটপাত, ড্রেন, বাস বে ও সংযোগস্থল নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সড়কটি নির্মিত হলে ছাতক শহরের দীর্ঘদিনের যানজট কমে আসার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন Notizie del distretto একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন 41 Views সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Notizie del distretto সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন 57 Views সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল Notizie del distretto সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 45 Views বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ Notizie del distretto বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ 49 Views বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ Notizie del distretto বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ 46 Views কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক Notizie del distretto কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক 45 Views ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী Notizie del distretto ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী 23 Views