স্কুলের রাস্তার বেহাল অবস্থা দেখে এগিয়ে এলেন সদরপুর বিএনপির আহ্বায়ক… | আই নিউজ বিডি

স্কুলের রাস্তার বেহাল অবস্থা দেখে এগিয়ে এলেন সদরপুর বিএনপির আহ্বায়ক কাজী বদু..

Kabir Hossain Hossain avatar   
Kabir Hossain Hossain
স্কুলের রাস্তার বেহাল অবস্থা দেখে এগিয়ে এলেন সদরপুর বিএনপির আহ্বায়ক কাজী বদু..
স্কুলের রাস্তার বেহাল অবস্থা দেখে এগিয়ে এলেন সদরপুর বিএনপির আহ্বায়ক কাজী বদু..
ছবি: সংগৃহীত
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ১৭ নম্বর হানিফের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার বেহাল রাস্তাটি সংস্কারের ঘোষণা দিয়েছেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু।..

গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি সশরীরে এলাকাটি পরিদর্শন করে এই ঘোষণা দেন।
স্থানীয় ও স্কুল কর্তৃপক্ষের ভাষ্যমতে, ২০১১ সালে প্রতিষ্ঠিত ১৭ নম্বর হানিফের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে যাতায়াতের জন্য উপজেলার মনিকোঠা বাজার থেকে লোহারটেক খালপাড় মূল সড়ক থেকে প্রায় ২০ মিটার পথ কাঁচামাটির রয়েছে। একটু বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তার পাশেই একটি বড় ডোবা থাকায় শিশুদের জন্য মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা আরও জানান, স্কুলটি একটি ভোটকেন্দ্র হওয়ায় এবং সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসায় নির্বাচনকালীন ভোটগ্রহণ কর্মকর্তাদের সহজে যাতায়াত এবং শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর ভোগান্তি নিরসনে রাস্তাটির উন্নয়ন অত্যন্ত জরুরি।


এ প্রসঙ্গে কাজী বদরুত জামান বদু বলেন, "আমি এই রাস্তাটি সংস্কারের জন্য মাননীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুলের কাছে প্রস্তাব রাখব। স্কুল থেকে মূল সড়ক পর্যন্ত রাস্তাটি কাঁচামাটির এবং স্কুলের মাঠটিও নিচু। বৃষ্টি হলে এখানে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। রাস্তার পাশের বড় ডোবাটি শিশুদের জন্য অবশ্যই আতঙ্কের। সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমি প্রশাসন ও মাননীয় সংসদ সদস্যের কাছে আবেদন জানাচ্ছি, দ্রুত মাটি ভরাট করে এই কাঁচা রাস্তাটি মেরামত করা প্রয়োজন। জনগণের কল্যাণে অচিরেই আমরা এই রাস্তাটি চলাচলের উপযোগী করে দেব।"

Hiçbir yorum bulunamadı


News Card Generator