সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ,নারীসহ আহত ১০.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ,নারীসহ আহত ১০..

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের  সংঘর্ষ ,নারীসহ আহত ১০..
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের  সংঘর্ষ ,নারীসহ আহত ১০..
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।..

আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রতিপক্ষের একজন গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভবনাথপুর এলাকার ২০ শতাংশ জমি নিয়ে মোস্তাক আহম্মেদ ও বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা ও অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি করেছেন মোস্তাক আহম্মেদ।

শনিবার দুপুরে মোস্তাক আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে মোস্তাক আহম্মেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন।

মোস্তাক আহম্মেদ অভিযোগ করেন, হামলার সময় তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে বকুল মিয়া জানান, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ডেন্টাল ক্লিনিকে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তারাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করেন বকুল।

 

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য তাদের সময় দেওয়া হলেও তা না মেনে তারা সংঘর্ষে জড়িয়েছে। উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

نظری یافت نشد


News Card Generator