গোপালগঞ্জে এল. এ চেক বিতরণ | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে এল. এ চেক বিতরণ

গোপালগঞ্জে এল. এ চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে ঘোষণা হয়েছে..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে এল. এ চেক বিতরণ
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: "টেকেরহাট - গোপালগঞ্জ (হরিদাসপুর) - মোল্লাহাট (ঘোনাপাড়া) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্প" - এ অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণের অনুকূলে এল. এ চেক বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল '২৫) বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এল.এ চেক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা এবং রাজস্ব শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রন্টি পোদ্দার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, ক্ষতিগ্রস্ত জমির মালিক সন্তোষ তালুকদার সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের এল. এ শাখা কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মুকসুদপুরের জলিরপাড় এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিক সন্তোষ তালুকদারের হাতে ১১,২৫,৫৫৮.৩৩/ (এগারো লক্ষ পঁচিশ হাজার পাঁচশত আটান্ন টাকা তেত্রিশ পয়সা) এর চেক তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। 

এদিকে বিনা হয়রানিতে ও দ্রুত সময়ে অধিকগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিক সন্তোষ তালুকদার হাতে চেক পেয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড আইন-আদালত তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 59 ভিউ নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ আইন-আদালত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 ভিউ আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আইন-আদালত আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 ভিউ খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন আইন-আদালত খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 ভিউ শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আইন-আদালত শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 32 ভিউ ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের আইন-আদালত ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 ভিউ প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ আইন-আদালত প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 ভিউ