জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা মটর শ্রমিক ইউনিয়নের… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
ছবি: সংগৃহীত
উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য  দিয়ে অনুষ্ঠিত হচ্ছে জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
 
নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোট শুরু থেকেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে ভিড় জমায়। এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ।
 
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭২১ জন। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হামিদ মিটুল। 
 
নির্বাচন কমিশনের প্রধান আব্দুল হামিদ মিটুল জানান, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি חדשות המחוז ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 7 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন חדשות המחוז গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 30 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ חדשות המחוז মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 34 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন חדשות המחוז সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 75 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা חדשות המחוז আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত חדשות המחוז সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন חדשות המחוז চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views