নির্যাতিত সাংবাদিকদের পাশে ঐক্য ফোরাম | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নির্যাতিত সাংবাদিকদের পাশে ঐক্য ফোরাম

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
নির্যাতিত সাংবাদিকদের পাশে ঐক্য ফোরাম
নির্যাতিত সাংবাদিকদের পাশে ঐক্য ফোরাম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মো. কুতুব উদ্দিন বলেন, “আমরা ছোট একটি সংগঠন। কিন্তু আমাদের স্বপ্ন বড়। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে অসহায় ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোই আমাদের লক্..

সীমিত সামর্থ্য নিয়েও গত চার-পাঁচ বছর ধরে দুস্থ ও নির্যাতিত সাংবাদিকদের পাশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম। সরকারি বা বড় কোনো আর্থিক সহযোগিতা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংগঠনটির মূল লক্ষ্য দেশের যেকোনো প্রান্তে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন কিংবা আইনি জটিলতার ঘটনায় আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করা।

ফোরাম সূত্রে জানা যায়, গত কয়েক বছরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পরিচালনার পাশাপাশি নির্যাতিত সাংবাদিকদের তথ্য সংগ্রহ, খোঁজখবর নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী আইনি সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, দুস্থ মানুষের মাঝে স্বল্প পরিসরে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি।

সাংবাদিকরা বিপদে পড়লে সংগঠনের সভাপতি নিজেই তাদের খোঁজখবর নেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মো. কুতুব উদ্দিন বলেন, “আমরা ছোট একটি সংগঠন। কিন্তু আমাদের স্বপ্ন বড়। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে অসহায় ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। আগামীতেও দেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করব। সকলের সহযোগিতা নিয়ে সংগঠনটির কার্যক্রম আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মো. কুতুব উদ্দিন বর্তমানে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক মাতৃছায়া-এর ঢাকা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি টেন স্টার বিডি২৪-এর নির্বাহী সম্পাদক, দৈনিক মুক্তি সমাচার-এর কো-অর্ডিনেটর এবং ২৪ আওয়ার্স টিভি বিডি-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

সম্প্রতি তিনি One News Express ও One TV-তে পরিচালক পদে অংশীদারত্ব অর্জন করেছেন বলেও জানানো হয়েছে। পাশাপাশি তিনি গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরাম-এর ট্রাস্টি বোর্ডের পরিচালক (ইভেন্ট) এবং তৃণমূল সাংবাদিক ফোরাম-এর যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি কবিতা লেখা, ফকির লালন শাহর বাউলগান চর্চা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।

ফোরামের সভাপতি সংগঠনটির মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Nema komentara


News Card Generator