কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ট্রফি’র ফাইনালে সদরপুর… | আই নিউজ বিডি

কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ট্রফি’র ফাইনালে সদরপুর ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন..

Kabir Hossain Hossain avatar   
Kabir Hossain Hossain
কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ট্রফি’র ফাইনালে সদরপুর ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন..
কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ট্রফি’র ফাইনালে সদরপুর ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন..
ছবি: সংগৃহীত
ফরিদপুর জেলার সদরপুরের কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ট্রফি’র ফাইনাল খেলায় সদরপুর ফুটবল ক্লাব ৩-২ গোলে নগরকান্দা ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।..

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কৃষ্ণপুর ক্লাব মাঠে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে সদরপুর ফুটবল ক্লাব ও নগরকান্দা ফুটবল ক্লাবের মধ্যে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ট্রফি’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলার প্রথমার্ধে সদরপুর ক্লাব ৩-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে নগরকান্দা ক্লাব আর একটি গোল পরিশোধ করলে খেলার ফলাফল ৩-২ গোলে মীমাংসিত হয়। চ্যাম্পিয়ন দল হিসেবে সদরপুর ফুটবল ক্লাবকে ১ লাখ টাকার চেক প্রাইজমানি, ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।  সদরপুর ফুটবল ক্লাবের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন দলের ম্যানেজার মোঃ মাহফুজ। 


কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব এর সভাপতি মোঃ কামরুজ্জামান তালুকদার মামুন এর সভাপতিত্বে এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিন, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন শাহ্, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস,  কৃষ্ণপুর পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষায় ক্লাবের নিজস্ব কর্মী বাহিনীর পাশাপাশি পুলিশ ফোর্স নিয়োজিত ছিল।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator