রুহিয়া-রামনাথ হাট সড়ক খানাখন্দে ভরা, দ্রুত সংস্কারের দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রুহিয়া-রামনাথ হাট সড়ক খানাখন্দে ভরা, দ্রুত সংস্কারের দাবি..

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
রুহিয়া-রামনাথ হাট সড়ক খানাখন্দে ভরা, দ্রুত সংস্কারের দাবি..
রুহিয়া-রামনাথ হাট সড়ক খানাখন্দে ভরা, দ্রুত সংস্কারের দাবি..
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থেকে রামনাথ হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে..

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থেকে রামনাথ হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে

বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী,

শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। জনসাধারণের

নির্বিঘ্ন চলাচলের স্বার্থে সড়কটি দ্রুত সংস্কার করা এখন অতীব জরুরি হয়ে

পড়েছে। রুহিয়ার প্রাণকেন্দ্র দিয়ে যাওয়া এই সড়কটি রুহিয়া খাদ্য গুদাম, রুহিয়া

সোনালী ব্যাংক, রুহিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রুহিয়া ডিগ্রি কলেজ,

রুহিয়া উচ্চ বিদ্যালয়, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রুহিয়া সরকারি প্রাথমিক

বিদ্যালয়, রুহিয়া থানা, রামনাথ হাট ও বাংলাবাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের

অন্যতম প্রধান সড়ক। সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে

অসংখ্য ছোট-বড় খানাখন্দ। কোথাও কোথাও রাস্তার পলেস্তারা উঠে গিয়ে বড় বড় গর্তের

সৃষ্টি হয়েছে। বিশেষ করে রুহিয়া থানা ও সোনালী ব্যাংক এর সামনের অংশের অবস্থা

অত্যন্ত নাজুক। এসব গর্তে যানবাহনের চাকা পড়ে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি

হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী, শিশু, বয়স্ক মানুষ ও রোগীদের চলাচলেও মারাত্মক বিঘ্ন

সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কের খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে

ওঠে। গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় কোথায় কতটা গভীর গর্ত রয়েছে তা বোঝা

যায় না। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলে

ঝুঁকি বাড়ে। ইতোমধ্যে এই সড়কে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন

অনেকেই। স্থানীয় বাসিন্দা ইমরান, মুন্না, আশিকসহ কয়েকজন জানান, প্রতিবছর

সড়কের খানাখন্দে সাময়িকভাবে মেরামতের কাজ করা হলেও তা এক-দুই দিনের বেশি স্থায়ী

হয় না। কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যায় সড়কটি। এতে জনসাধারণের

দুর্ভোগের কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। তারা বলেন, সড়কটি রুহিয়ার

গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান ও জনবহুল এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করেছে।

প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। তাই দায়সারা বা সাময়িক সংস্কার

নয়, টেকসই ও স্থায়ীভাবে সড়কটি সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে ১ নম্বর রুহিয়া

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, কিছুদিন আগে এলজিইডির

প্রকৌশলীরা সড়কটি পরিমাপ করে গেছেন। তবে এখনো সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া

যায়নি। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন

তিনি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator