সুনামগঞ্জের ছাতক-দোয়ারায় কোটি টাকার গাছ নামমাত্র মুল্যে বিক্রি। | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতক-দোয়ারায় কোটি টাকার গাছ নামমাত্র মুল্যে বিক্রি

সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সড়ক ও নদী তীরবর্তী এলাকার অসংখ্য পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে।..
Eidok-এ শেয়ার
সুনামগঞ্জের ছাতক-দোয়ারায় কোটি টাকার গাছ নামমাত্র মুল্যে বিক্রি
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক-দোয়ারায় কোটি টাকার গাছ নামমাত্র মুল্যে বিক্রি।
জুনেদ আহমদ রুনু,ছাতক(সুনামগঞ্জ)::
সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সড়ক ও নদী তীরবর্তী এলাকার অসংখ্য পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে। সড়ক প্রশস্তকরণের অজুহাতে কর্তন করা এসব গাছ গুলো পানির দামে বিক্রির অভিযোগ উঠেছে। বন বিভাগের অনুমোদনের প্রেক্ষিতে প্রায় দেড় কোটি টাকা মুল্যের বিভিন্ন প্রজাতির এসব গাছ দরপত্রের মাধ্যমে নামমাত্র মুল্যে বিক্রি করা তীব্র আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি সিলেট অঞ্চল বন বিভাগের দরপত্র প্রক্রিয়ায় একটি সিন্ডিকেটের মাধ্যমে অসংখ্য পুরনো গাছ নামমাত্র মূল্যে বিক্রি করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করছেন স্থানীয় এলাকাবাসী। বন বিভাগের এসব গাছ কর্তনে অনিয়মের বিষয়ে খতিয়ে দেখতে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি নামে একটি সামাজিক সংগঠন। ওই অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে সুনামগঞ্জের জেলা প্রশাসক, সিলেটের বন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে। এতে গাছের মূল্য, নিলাম প্রক্রিয়া ও কাঠের পরিমাণ নিরপেক্ষ ভাবে তদন্তের দাবি জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বিভিন্ন অংশে রোপণ করা প্রায় দুই যুগের বেশী সময়ের পুরনো রেন্টি, মেহগনি, আকাশমনি, জাম, পিটালী, অর্জুন, ছাতিয়ান, জারুল, গামার, করই, চাম্বল, বাবলা ও কদমসহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ রয়েছে। গাছ ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী এসব পুরনো প্রতিটি গাছের বর্তমান বাজারমূল্য ১৫ থেকে ৩০ হাজার টাকা হতে পারে। অথচ দরপত্রের মাধ্যমে ইজারা মূল্য অনুযায়ী ছোট-বড় প্রতিটি গাছের গড় মুল্য পড়েছে মাত্র ২ থেকে ৩ হাজার টাকা। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন অনেকেই। স্থানীয় বন বিভাগের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ইং সালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদ থেকে তাজপুর পর্যন্ত ও তকিপুর মসজিদ থেকে তাজপুর বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে একটি ৩টি লটে ৪৩৪টি গাছ কর্তনের অনুমতি দেয় সিলেট অঞ্চল বন বিভাগ। এছাড়া হাসনাবাদ থেকে ছাতক পর্যন্ত আরও একটি লটের ৭০২টি গাছ কর্তন প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ। ইজারাকৃত এসব গাছ কর্তনের জন্য সাতটি শর্ত বেঁধে দিয়ে পর্যায় ক্রমে অনুমতি দিচ্ছে কর্তৃপক্ষ। সিলেট বন বিভাগ সর্বশেষ গত ১০ আগস্ট তকিপুর মসজিদ থেকে তাজপুর পর্যন্ত একটি লটে মোট ৪৩৪টি বিভিন্ন প্রজাতির গাছ কর্তনের অনুমতি দেয়। সেখানে কাঠের পরিমান ধরা হয়েছে ৩ হাজার ৫শ’ দশমিক ২৯ ঘনফুট। এর ইজারা মূল্য ধরা হয়েছে মাত্র ১৩ লাখ ৪০ হাজার টাকা। তবে কাগজে-কলমে নির্ধারিত সীমানা ও শর্ত ভঙ্গ করে গাছ কর্তন ও পরিবহনসহ নানা অভিযোগ উঠেছে। বন বিভাগের অনুমতিপত্রে তকিপুর মসজিদ থেকে তাজপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় গাছ কর্তনের কথা উল্লেখ রয়েছে। কিন্তু সরেজমিনে তাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত গাছ কর্তন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, কর্তনকৃত বেশির ভাগ গাছের বাজারমূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এসব গাছের মোট পাঁচটি লটের মধ্যে চারটিরই সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের সুমন আহমদ নামে এক ঠিকাদার। তিনি দ্রুত সময়ে ওই চার লটের গাছ কর্তন করেছেন। অন্যদিকে হাসনাবাদ থেকে ছাতক পর্যন্ত ৭০২টি গাছের লটের সর্বোচ্চ দরদাতা সেই তথ্য নেই স্থানীয় বন বিভাগে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে কর্তন করা গাছের গুঁড়ি ও অন্যান্য গাছ গুনে প্রকৃতপক্ষে কতটি গাছ কাটা হয়েছে, তা যাচাইয়ের চেষ্টা করে মাঠপর্যায়ে দৃশ্যমান গাছের সংখ্যা এবং কাগজপত্রে উল্লেখিত সংখ্যার মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাড়িয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের দাবি, কর্তনকৃত গাছের প্রকৃত সংখ্যা, প্রজাতি, বয়স ও বাজারমূল্য নিরপেক্ষ ভাবে যাচাই করে সরকারি রাজস্বের ক্ষতির পরিমাণ সঠিক ভাবে নিরূপণ করা প্রয়োজন। প্রায় ২৫ বছর বয়সী মূল্যবান গাছ নামমাত্র মূল্যে ইজারা দেওয়া হয়েছে কি না, ইজারা-সীমানার বাইরে কোনো গাছ কাটা হয়েছে কি না, কাগজপত্রে উল্লেখিত গাছের সংখ্যার সঙ্গে বাস্তবে কাটা গাছের সংখ্যা মিলছে কি না এবং টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না-এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গাছ কর্তনে একই চিত্র দোয়ারাবাজার উপজেলার কারুলগাঁও থেকে বেতুরা সড়কেও। সেখানে দুটি লটে মোট ৮৫টি গাছ কাটার অনুমতি দেয়া হয়েছে। এখানে কাঠর পরিমান বলা হয়েছে ৭ শত ৩৪ দশমিক ৭০ ঘনফুট এবং এর ইজারা মূল্য ধরা হয়েছে মাত্র ১ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা। বন বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, সড়ক প্রশস্ত করার কাজের জন্য গাছ গুলো কাটার প্রয়োজন হয়েছে। কিন্তু স্থানীয়দের বলছেন, গাছ কাটার অনেক আগেই ওই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ছাতক উপজেলায় কর্মরত বন কর্মকর্তা কেবিএম ফেরদৌস বলেন, কাগজে ভুল লেখা হয়েছে। মার্কিং মূলত গোবিন্দগঞ্জ পয়েন্ট পর্যন্তই। গাছ কর্তনের শর্ত ভঙ্গ করা হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দোয়ারাবাজার উপজেলায় গাছ কর্তনের বিষয়ে তিনি বলেন, মুলত ওয়ার্ক অর্ডার পেতে দেরি হওয়ায় রাস্তার কাজ আগেই সম্পন্ন করা হয়েছিলো। এবিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা বন বিভাগ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, আমি জেলায় যোগদানের পূর্বেই এসব গাছ কর্তনের দরপত্র আহবান করা হয়েছিলো। গাছের মুল্য নির্ধারনে অনিয়মের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এসব গাছ নিলামের পূর্বে নিয়ম অনুযায়ী আমাদের একটি কমিটি গাছের মুল্য নির্ধারনের পর সবোর্চ্চ দরদাতাকেই গাছ কর্তনের কার্যাদেশ দেয়া হয়েছে। ##

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Verbrechen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Verbrechen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Verbrechen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Verbrechen সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Verbrechen থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Verbrechen সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Verbrechen কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views