সিংড়ায় নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, দুইজনকে ১২ হাজার টাকা… | আই নিউজ বিডি

সিংড়ায় নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, দুইজনকে ১২ হাজার টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় নিবন্ধনবিহীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দুইজনকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।..
Partilhar no Eidok
সিংড়ায় নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, দুইজনকে ১২ হাজার টাকা জরিমানা
Foto: arquivo

 

বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় নিবন্ধনবিহীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দুইজনকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রেখা খাতুনের নিবন্ধনবিহীন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রেখা খাতুনকে ৫ হাজার টাকা এবং আবুল কালাম আজাদকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

অভিযান চলাকালে আবুল কালাম আজাদ কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের চেষ্টা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনানুগভাবে দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রশাসনের এ অভিযানের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিবন্ধন এবং ভোক্তা অধিকার-সংক্রান্ত আইন মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি উঠে এসেছে।

সংশ্লিষ্টদের দাবি, অভিযানে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত পরিচয় বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comentários 0

Nenhum comentário encontrado