রোগের কারণে আশঙ্কাজনক হারে ফলন কমে
যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। রুহিয়া উপজেলার ঘনিমহেষপুর গ্রামের
মন্ডলাদাম মৌজায় ৩ বিঘা জমিতে লাউ চাষ করেছেন কৃষক মো. কাশেম আলী। তাঁর
ছোট ভাই রকিব জানান, এ পর্যন্ত চাষাবাদে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়
হয়েছে। কিন্তু এখন পর্যন্ত লাউ বিক্রি করে মাত্র ২০ হাজার টাকা আয় হয়েছে।
অবশিষ্ট লাউ বিক্রি করেও সর্বোচ্চ আরও ২০ হাজার টাকা পাওয়া যেতে পারে।
তিনি বলেন, গাছের গোড়া ও পাতায় বিভিন্ন রোগ দেখা দেওয়ায় ফলন
মারাত্মকভাবে কমে গেছে। এতে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা লোকসানের আশঙ্কা
করছেন তারা। দ্রুত কৃষি বিভাগের পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা না
পেলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানান তিনি। এ বিষয়ে রুহিয়া
উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাসিরুল আলম বলেন, "ওই কৃষকের
মোবাইল নম্বর ও ঠিকানা আমাকে পাঠালে আমি তার সঙ্গে যোগাযোগ করব।
কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে।"
রুহিয়ায় লাউ চাষে লোকসানের মুখে কৃষক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
লোকসানের মুখে পড়েছেন চাষিরা।..
Tidak ada komentar yang ditemukan