বিক্রির দায়ে এক সার
ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কালিতলা
বাজারে অবস্থিত হবিবর ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. হবিবর রহমানকে এ
জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত মজুদকৃত সার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে
স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঠাকুরগাঁও জেলা
প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের
নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময়
রুহিয়া উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নাসিরুল আলম
উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির জানান,
অননুমোদিতভাবে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সার ব্যবস্থাপনা
আইন, ২০০৬-এর ১২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীকে ১০
হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ
এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান
ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত
রুহিয়ায় অতিরিক্ত সার মজুদ ও অননুমোদিতভাবে সার
Inga kommentarer hittades