রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা | আই নিউজ বিডি

রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ের
রুহিয়ায় অতিরিক্ত সার মজুদ ও অননুমোদিতভাবে সার
Eidok-এ শেয়ার
রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

বিক্রির দায়ে এক সার
ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কালিতলা
বাজারে অবস্থিত হবিবর ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. হবিবর রহমানকে এ
জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত মজুদকৃত সার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে
স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঠাকুরগাঁও জেলা
প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের
নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময়
রুহিয়া উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নাসিরুল আলম
উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির জানান,
অননুমোদিতভাবে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সার ব্যবস্থাপনা
আইন, ২০০৬-এর ১২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীকে ১০
হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ
এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান
ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 33 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views