শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন ..
শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন ..
ছবি: সংগৃহীত

****

শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন 

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ ‌'ডিজিটাল শিক্ষায় সমৃদ্ধ হোক আগামীর প্রজন্ম' এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন করা হয়েছে।  

সম্প্রতি কলেজে এ আইসিটি ল্যাব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ড.প্রতাপ কুমার রায়, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আলমোকাররম বিল্লাহ, আইসিটি শিক্ষক রাফজান জানি সহ কলেজের সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।  

গত রোববার আইসিটি ল্যাব উদ্বোধন সহ আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।  কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান।

কর্মশালায় তথ্য প্রযুক্তির ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি ল্যাব ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা বলেন শুধু পাঠ্য বই নির্ভর না হয়ে প্রযুক্তি নির্ভর দক্ষতা বাড়ানো এ কর্মশালার উদ্দেশ্য।

প্রথম দিনে ল্যাব ব্যবহারকারী শিক্ষার্থীরা বলেন আইসিটি শুধু একটি বিষয় নয়, লেখাপড়া থেকে শুরু করে কর্মক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে।  

ছবি- শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন করছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান।

Комментариев нет


News Card Generator