পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজ পরিচালনার জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
গ্যাস বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে পারেন শিল্পকারখানা ও ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, হোটেল-রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক গ্রাহকরা।
পিজিসিএল জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট