কেরানীগঞ্জে আবাসিক ভবন থেকে নারীর মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেরানীগঞ্জে আবাসিক ভবন থেকে নারীর মরদেহ উদ্ধার

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
কেরানীগঞ্জে আবাসিক ভবন থেকে নারীর মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে আবাসিক ভবন থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
৯৯৯-এ খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সোনার বাংলা হাউজিংয়ের হাজী আনোয়ার হোসেনের মালিকানাধীন ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে।..

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের সোনার বাংলা হাউজিংয়ের একটি আবাসিক ভবন থেকে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী আসিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সোনার বাংলা হাউজিংয়ের হাজী আনোয়ার হোসেনের মালিকানাধীন ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে যায়। সেখান থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ওই ফ্ল্যাটে তানিয়া তার স্বামী আসিফ হোসেনের সঙ্গে ভাড়া থাকতেন। আসিফ রাজধানীর কদমতলী থানার আলমবাগ এলাকার মো. শফিকের ছেলে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও একটি খেলনা হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নারীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Nema komentara


News Card Generator