কেরানীগঞ্জে আবাসিক ভবন থেকে নারীর মরদেহ উদ্ধার

৯৯৯-এ খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সোনার বাংলা হাউজিংয়ের হাজী আনোয়ার হোসেনের মালিকানাধীন ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে।..
Eidok-এ শেয়ার
কেরানীগঞ্জে আবাসিক ভবন থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের সোনার বাংলা হাউজিংয়ের একটি আবাসিক ভবন থেকে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী আসিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সোনার বাংলা হাউজিংয়ের হাজী আনোয়ার হোসেনের মালিকানাধীন ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে যায়। সেখান থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ওই ফ্ল্যাটে তানিয়া তার স্বামী আসিফ হোসেনের সঙ্গে ভাড়া থাকতেন। আসিফ রাজধানীর কদমতলী থানার আলমবাগ এলাকার মো. শফিকের ছেলে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও একটি খেলনা হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নারীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় অপরাধ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 36 ভিউ কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা অপরাধ কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 49 ভিউ গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার অপরাধ গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 74 ভিউ চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 66 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 77 ভিউ সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার অপরাধ সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার 82 ভিউ সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার অপরাধ সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার 76 ভিউ