শেরপুরে তিন মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে তিন মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড

****
Eidok-এ শেয়ার
শেরপুরে তিন মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

শেরপুরে তিন মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শেরপুর উপজেলার বাগরা কলোনি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, বাগরা কলোনি এলাকায় গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার একটি দল। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—বাগরা কলোনি এলাকার মো. খালেকের ছেলে মো. মাসুম, মো. নুর হোসেনের ছেলে মো. এনামুল হক এবং মো. আব্দুস সালামের ছেলে মো. বাবর আলী।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, আটক ব্যক্তিরা গাঁজা সেবন ও বিক্রির সাথে জড়িত থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাঁদের অপরাধ প্রমাণিত হয়। পরে বিজ্ঞ বিচারক মোট তিনটি পৃথক মামলায় সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানাসহ বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত İlçe Haberleri খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 1 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী İlçe Haberleri ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 12 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ İlçe Haberleri ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার İlçe Haberleri সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু İlçe Haberleri চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা İlçe Haberleri চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 33 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ İlçe Haberleri চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views