শেরপুরে তিন মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে তিন মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড

****
Eidok-এ শেয়ার
শেরপুরে তিন মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

শেরপুরে তিন মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শেরপুর উপজেলার বাগরা কলোনি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, বাগরা কলোনি এলাকায় গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার একটি দল। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—বাগরা কলোনি এলাকার মো. খালেকের ছেলে মো. মাসুম, মো. নুর হোসেনের ছেলে মো. এনামুল হক এবং মো. আব্দুস সালামের ছেলে মো. বাবর আলী।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, আটক ব্যক্তিরা গাঁজা সেবন ও বিক্রির সাথে জড়িত থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাঁদের অপরাধ প্রমাণিত হয়। পরে বিজ্ঞ বিচারক মোট তিনটি পৃথক মামলায় সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানাসহ বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

注释 0

没有找到评论

相关文章

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 14 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 区域新闻 সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 区域新闻 মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 区域新闻 কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 区域新闻 ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 区域新闻 মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views