রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে দুরারোগ্য নাইকোপোমা রোগে আক্রান্ত তিন বছরের শিশু জোবায়েরের চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছেন তার হতদরিদ্র পরিবার। শিশুটির অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু দরিদ্র ভ্যানচালক বাবার পক্ষে এ বিপুল অর্থের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। জোবায়ের উপজেলার শোলাকুড়া গ্রামের ভ্যানচালক শেখ জাকির হোসেন ও জোসনা দম্পতির ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ইতোমধ্যে পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ভ্যানটিও বিক্রি করে দিয়েছেন তিনি। এরপরও সন্তানের চিকিৎসার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেননি।
পরিবার সূত্রে জানা গেছে, জোবায়েরের অপারেশনসহ চিকিৎসার জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে সময়মতো চিকিৎসা করাতে না পারায় শিশুটির পরিবার এখন চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অসহায় বাবা শেখ জাকির হোসেন সন্তানের চিকিৎসায় সহযোগিতার জন্য স্থানীয় প্রতিমন্ত্রীসহ সমাজের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন।
জোবায়েরকে বাঁচাতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও স্থানীয়রা। একটি শিশুর সুস্থ জীবনে ফিরে আসার জন্য সামান্য সহযোগিতাও তার পরিবারের কাছে হতে পারে বড় আশার আলো।
শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে:
বিকাশ: ০১৯৮৬৭২৪১০৮
'Eye News BD' app
Comments 0