যশোর সদর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো… | আই নিউজ বিডি

যশোর

যশোর সদর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
যশোর সদর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে ছিনতাইয়ের চেষ্টার শিকার হয়েছেন শাহানারা (৬৫) নামের এক বৃদ্ধা। তবে শেষ রক্ষা হয়নি; কাটার দিয়ে গলা থেকে স্বর্ণের চেইন কাটার সময় শাহানা (২৬) নামের এক নারীকে হাতেনাতে ধরে ফেলেছেন উপস্থিত জনতা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিচতলায় এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী। অন্যদিকে ভুক্তভোগী বৃদ্ধা শাহানারা যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহানারা বেগম হাসপাতালের সিসিইউ ইউনিটের নিচতলায় চিকিৎসাসেবা নেওয়ার জন্য অবস্থান করছিলেন। এ সময় সুকৌশলে শাহানা তাঁর পেছনে গিয়ে ওড়নার ভেতর হাত ঢুকিয়ে দেন। এরপর সঙ্গে থাকা ধারালো কাটার দিয়ে বৃদ্ধার গলার চেইনটি কেটে নেওয়ার চেষ্টা করেন। চেইন কাটার বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী ও আশপাশের লোকজন সঙ্গে সঙ্গেই অভিযুক্ত নারীকে ধরে ফেলেন।

পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আট আনা ওজনের কেটে ফেলা স্বর্ণের চেইনটি এবং অপরাধে ব্যবহৃত কাটারটি উদ্ধার করা হয়।ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত শাহানাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত חדשות המחוז খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 21 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী חדשות המחוז ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ חדשות המחוז ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 32 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার חדשות המחוז সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু חדשות המחוז চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 65 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা חדשות המחוז চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ חדשות המחוז চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 63 Views