যশোর সদর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো… | আই নিউজ বিডি

যশোর

যশোর সদর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
যশোর সদর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে ছিনতাইয়ের চেষ্টার শিকার হয়েছেন শাহানারা (৬৫) নামের এক বৃদ্ধা। তবে শেষ রক্ষা হয়নি; কাটার দিয়ে গলা থেকে স্বর্ণের চেইন কাটার সময় শাহানা (২৬) নামের এক নারীকে হাতেনাতে ধরে ফেলেছেন উপস্থিত জনতা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিচতলায় এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী। অন্যদিকে ভুক্তভোগী বৃদ্ধা শাহানারা যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহানারা বেগম হাসপাতালের সিসিইউ ইউনিটের নিচতলায় চিকিৎসাসেবা নেওয়ার জন্য অবস্থান করছিলেন। এ সময় সুকৌশলে শাহানা তাঁর পেছনে গিয়ে ওড়নার ভেতর হাত ঢুকিয়ে দেন। এরপর সঙ্গে থাকা ধারালো কাটার দিয়ে বৃদ্ধার গলার চেইনটি কেটে নেওয়ার চেষ্টা করেন। চেইন কাটার বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী ও আশপাশের লোকজন সঙ্গে সঙ্গেই অভিযুক্ত নারীকে ধরে ফেলেন।

পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আট আনা ওজনের কেটে ফেলা স্বর্ণের চেইনটি এবং অপরাধে ব্যবহৃত কাটারটি উদ্ধার করা হয়।ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত শাহানাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Nouvelles du district মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 40 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Nouvelles du district প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Nouvelles du district মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Nouvelles du district রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Nouvelles du district খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Nouvelles du district রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Nouvelles du district সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views